Monday, March 16, 2026

‘উচ্চাশা’ কাকে দেখাচ্ছেন? প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাকে বাংলার ইতিহ্য মনে করালেন কুণাল

Date:

Share post:

জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই। মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল (Sanjib Sanyal)। এরপরই তার মন্তব্যের পাল্টা ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার কুণাল প্রশ্ন করেন, কে এই সঞ্জীব সান্যাল? কোন রাস্তা দিয়ে হাঁটাচলা করে? শিকল খুলে গেছে। তিনি মনে করিয়ে দেন, বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য। বাংলা আজ যা ভাবে , গোটা ভারতবর্ষ কাল তাই ভাবে।

কুণাল মনে করিয়ে দেন কতগুলো নোবেল জয়ী আছে বাংলার মাটিতে তার ধারে কাছে অন্য রাজ্য নেই। উচ্চাশার কথা বলছেন প্রত্যেকটি ক্ষেত্রে সংগীত শিক্ষা সংস্কৃতি সাহিত্য চিকিৎসা বিজ্ঞান গবেষণা, অর্থনীতি, সবেতে ভারতের সেরা বাংলা থেকে বাঙালিরা। বাংলার সমস্ত যে স্কিমগুলো সেগুলো আজ অন্য রাজ্য নকল করছে উচ্চাশা কাকে দেখাচ্ছেন সঞ্জীব বাবু? প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরঘুর করেন বলে? উচ্চাশা আমাদের রয়েছে প্রণব মুখোপাধ্যায় যেমন বাংলা থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রধানমন্ত্রী হবেন বাংলার ঘরের মেয়ে এটাই আমাদের বাংলা রাজনৈতিক কর্মীদের উচ্চাশা। খালি আপনার এই কথা বাংলাকে অপমান করার জন্য ‌। কুণালের কটাক্ষ, আপনি কী এই জমিদারদের নায়েব গিরি করতে গিয়ে নিজের বাঙালি সত্তাটাকেই হারিয়েছেন? কুণাল মনে করিয়ে দেন, আসুন একবার বাংলায়। আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেব বাংলার মাটিতে যা আছে সেগুলো বাংলা এবং বাঙালির। দেশে এগিয়ে যাওয়ার সম্পদ, চিন্তা করা সম্পদ, মেধার সম্পদ, সবেতেই সেরা বাঙালি। তাই ভুল করেও বাঙালিকে অপমান করবেন না। বহিরাগত জমিদারদের দালালি করছেন করুন। কিন্তু বাংলাকে অপমান করার কোনও অধিকার আপনার নেই।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জওহর সরকার (Jawhar Sircar)বলেন, প্রধানমন্ত্রীর এই ‘বাঙালি’ অর্থনৈতিক উপদেষ্টাকে আমি চিনি। সারা জীবন দিল্লি আর বিদেশেই থেকেছে। বাংলা অক্ষরও জানে না। এরপরই সঞ্জীবকে বাংলার মীরজাফর বলে কটাক্ষ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল বলেছেন দাবি করেন, বর্তমানে কলকাতার যে দুর্দশা হয়েছে, সেটার মূলে আছেন সাধারণ মানুষই। তাঁরা সিগারেট ফুঁকে, মদ খেয়ে নিজেদের ‘আঁতেল’ ভাবেন। কিন্তু দিনের শেষে তাঁদের সঠিক লক্ষ্যমাত্রার ক্ষেত্রে ‘দৈন্যতা’-য় ডুবে আছেন বাঙালিরা।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...