Thursday, May 14, 2026

আরসিবির বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের প্রিয় শটের কথা জানালেন রাসেল, দিলেন হুঙ্কারও

Date:

Share post:

আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই ম্যাচে নামার আগে নিজের প্রিয় শটের কথা জানালেন নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। চিন্নাস্বামী স্টেডিয়ামে অতীতে স্মরণীয় সব ইনিংস রয়েছে রাসেলের। জানালেন, আরও একবার এই মাঠে বড় ইনিংস খেলার অপেক্ষায় রয়েছেন রাসেল।

এই নিয়ে রাসেল বলেন, “ ব্যাটের মাঝখান থেকে ছয় মারতে দারুণ লাগে। সেই শট শোনার আগে কানে ইয়ারপ্লাগ লাগিয়ে নিই। মনে হয় যেন বন্দুক থেকে গুলি বেরোনোর শব্দ শুনলাম। লং অনের উপর দিয়ে ছয় মারতে ভালবাসি। যখনই সেদিক দিয়ে ছয় মারার চেষ্টা করি, নিশ্চিত হয়ে নিই যে বলটা বাউন্ডারির ও পারে পড়বে। আমার উদ্দেশ্যই থাকে বল বাউন্ডারির বাইরে পাঠানো। যদি বড় মাঠ হয় তাহলে শটটাও ততটা জোরেই মারি। কিন্তু বোলারের মাথার উপর দিয়ে সরাসরি ছয় মারতে আমার খুব ভাল লাগে।”

এরপরই রাসেল আরও বলেন, “ আমি জোরে শট মারতে ভালবাসি। তাই বল যখন গ্যালারিতে অনেক দূরে গিয়ে পড়ে তখন অবাক হই না। আমার ছয় দেখে দর্শকেরা আনন্দে পাগল হয়ে গেলে সেটা দেখতে খুব ভাল লাগে। আমি জানি এই মরশুমে আমার ব্যাট থেকে বিরাট কিছু ছক্কা বেরোবে।”

আরও পড়ুন- শরীর সুস্থ হতেই ব্যাট হাতে কামাল রিয়ানের, ফাঁস করলেন রহস্য

আইপিএল-এ হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই রাসেলের মারকুটে ইনিংস নজর কেড়েছে। প্রথম ম্যাচে ইডেনে চলে রাসেল ঝড়। ব্যাটের পাশাপাশি বল হাতেও দাপট দেখান তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধেও তাঁকে একই ছন্দে পাওয়ার আশায় দল।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...