Saturday, June 27, 2026

ভারতের ৪ হাজার বর্গমিটার এলাকা দখল চিনের! লাদাখে চাংথাং-মার্চ সোনমের

Date:

Share post:

প্রায় ১০ বছর ধরে নির্বাচনের আগে পাকিস্তানকে হাতিয়ার করে দেশাত্মবোধের জিগির তুলে ধরে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে বিজেপি। অথচ দেশের লাদাখের প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার জমি দখল করে নিয়েছে চিন। তা নিয়ে টানা ২১ দিন অনশন আন্দোলন চলার পরেও কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের বিজেপি সরকারের। এবার লাদাখের মানুষদের নিয়ে সেই এলাকায় হেঁটে গিয়ে চিন ঠিক কতটা দখল করে নিয়েছে, দেখিয়ে দেবেন লাদাখের প্রকৃতি রক্ষায় আন্দোলনে নামা সোনম ওয়াংচু। লাদাখের প্রকৃতি, মানুষের অধিকারে ২১ দিনের তাঁর অনশন শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার যে বার্তা তিনি দিয়েছিলেন, তারই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করলেন পরিবেশ আন্দোলনকর্মী।

লাদাখের জমি একদিকে বেআইনিভাবে প্রকৃতিকে ধ্বংস করে লোভী ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তার বিরুদ্ধে প্রায় ৩০০ মানুষকে নিয়ে শুরু হওয়া সোনমের আন্দোলনে যোগ দিয়েছে কার্গিলের ৫০০০ মানুষও। তিনি নিজে ২১ দিন অনশন করেছেন। তাঁর অনশন শেষে সেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন লাদাখের মহিলারা। এরপর অনশনে বসবেন প্রথমে লাদাখের যুবসমাজ,তারপরে বৌদ্ধমঠের সন্ন্যাসীরাও। তবে সোনম বিজেপি সরকারের কেন্দ্রীয় বঞ্চনার দ্বিতীয় দিক তুলে ধরতে নতুন আন্দোলন শুরু করবেন। এবার লাদাখে চিনের অধিকৃত জমি চিনিয়ে দিতে চাংথাং পশমিনা পর্যন্ত হাঁটবেন সোনম ও তাঁর অনুগামীরা।

লাদাখের পরিবেশ আন্দোলনকারীর দাবি চাংথাং পশমিনা এলাকার প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চিন। ভারতীয় সেনাও সেখানে নেই। একসময় ভারতের স্বাধীনতা স্বাতন্ত্রকে বাঁচাতে যেমন ডান্ডি পর্যন্ত লবণ সত্যাগ্রহ-এ হেঁটেছিলেন মহাত্মা গান্ধী, এবার লাদাখকে বাঁচাতে সোনমও হাঁটবেন চাংথাং পশমিনা পর্যন্ত। ৭ এপ্রিল তিনি সেই কর্মসূচি নেবেন বলে ঘোষণা করেছেন। আর এই হাঁটার পথেই তিনি দেখিয়ে দেবেন কীভাবে লাদাখের জমি, প্রকৃতি ধ্বংস করে তৈরি হচ্ছে কলকারখানা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...