Friday, May 29, 2026

জয়ের ব্যবধান ৩ লক্ষ! মথুরাপুরের উন্নয়নের দায় কাঁধে নিয়ে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

ডায়মন্ড হারবারের পরে পাশের কেন্দ্র মথুরাপুরেও জয়ের ব্যবধানের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, দলীয় প্রার্থী বাপি হালদারের হয়ে কুলপিতে সভা করেন অভিষেক। তাঁর বার্তা শুনতে জনসভায় ভিড় উপচে পড়ে। সেখানেই জয়ের মার্জিন বাড়ান। এবার ৫০হাজার হলেও বাড়িয়ে ৩লক্ষ কর। মথুরাপুরের সার্বিক উন্নয়নের দায় তিনি কাঁধে নিচ্ছেন বলে প্রতিশ্রুতি দেন অভিষেক। আর তৃণমূল সাংসদ কথা দিলে কথা রাখেন, সেটা এতদিন জেনে গিয়েছে বাংলার মানুষ।

তিনবারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়াকে শারীরিক কারণে আর টিকিট দেয়নি তৃণমূল। এবার তৃণমূলের (TMC) প্রার্থী তরুণ নেতা বাপি হালদার। এদিন, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মতো মথুরাপুরেও (Mahurapur) মার্জিন বাড়ানোর আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, “তৃণমূল তৈরি হওয়ার পর প্রথম বিধানসভা নির্বাচনে ২০০১ সালে জেলার ২৮টির মধ্যে ১৪টি জিতেছিল জোড়াফুল। তার পর ২০০৮ সালের পঞ্চায়েতে জেলা পরিষদ জিতে এই জেলাই পরিবর্তনের সূচনা করেছিল। যত দিন গিয়েছে, তৃণমূল তত এই জেলায় বেশি বেশি করে শক্তিশালী হয়েছে। এ বারেও তার প্রমাণ দিতে হবে। অভিষেক বলেন, “জনতার উদ্দেশে বলেন, ২০১৯ সালে মথুরাপুরে আড়াই লক্ষ ভোটে জিতিয়েছিলেন আপনারা। এবার ৫০ হাজার হলেও আপনারা বাড়ান।“

এদিনের মঞ্চে থেকে ডায়মন্ড হারবারের পাশাপাশি মথুরাপুর (Mahurapur) লোকসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অভিষেক। বলেন, “আমি কথা দিয়ে গেলাম, ডায়মন্ড হারবারের মতো করেই মথুরাপুরেও সার্বিক উন্নয়ন করব। সে দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। আজ থেকে মথুরাপুরের সার্বিক দায় কাঁধে নিয়ে যাচ্ছি। ভালবাসা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব“ জানান, ডায়মন্ড হারবারে চার লাখ মার্জিন হবে। আর মথুরাপুরে ৩ লাখ।





Related articles

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...