Sunday, June 7, 2026

জলপাইগুড়িতে ঝড়ের তা.ণ্ডবে মৃ.ত ৫, শো.কবার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। বার্নিশ, সাপটিবাড়ি ব্লক সহ আশপাশের প্রায় দশ কিমি এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত প্রায় তিন শতাধিক। এই ঘটনায় দু:খ প্রকাশ করেছে মৃত পরিবারদের সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা।

 

প্রসঙ্গত, এদিনের মাত্র ১৫ মিনিটের ঝড়ে এদিন লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। ঝড়ের গতিবেগ এতটাই ছিল যে ওই এলাকার প্রায় ৫০০ বাড়ি-ঘর উড়িয়ে নিয়ে যায়। পাকা বাড়িগুলির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। কাঁচা বাড়িগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারেও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি। এরই সঙ্গে ঝড়ে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। প্রচুর গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল পড়ে আহত হয়েছেন বহু মানুষ। গাছের ডালের আঘাতে এবং ঝড়ের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তাছাড়া ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গাড়িও উল্টে যায়। এর পাশাপাশি বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে এলাকাগুলি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি মৃতের পরিবারদের সঙ্গে দেখাও করেছেন। আগামিকাল রাজ্যপাল জলপাইগুড়িতে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ঝড়ের তা.ণ্ডবে জলপাইগুড়িতে মৃ.ত ৫! প্রচার থামিয়ে হাসপাতালে গৌতম ও নির্মল

Related articles

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...