Saturday, April 25, 2026

মাত্র দুবছরে ব্যাপক সম্পত্তি বৃদ্ধি! বিজেপির দেবাশিস ধরকে কড়া আক্রমণ শতাব্দীর

Date:

Share post:

প্রাক্তন আইপিএস তথা বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের শতাব্দী রায়। এক্স হ্যান্ডেলে সুর চড়িয়ে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, “২০২১ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।

শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ, সিআইডির আতস কাচের তলায় ছিল এই অফিসার। তাঁর সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।”

ভোট প্রচারে তৃণমূলের বিরুদ্ধে মূলত দুর্নীতিকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে পদ্ম শিবির। সেই বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসারের বিরুদ্ধেই এবার দুর্নীতির বিষয়ে আঙুল তুললেন তৃণমূল প্রার্থী। আর সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related articles

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ কমিশনের!

রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা (2nd Phase of West Bengal Assembly Election election) ভোটের চার দিন আগে নির্বাচন কমিশনের...

বসিরহাট থেকে বালি- আজ জেলায় জেলায় জনসভা অভিষেকের, শনিবার সন্ধ্যায় পদযাত্রা কলকাতাতেও

ভোট প্রচারে শনিবার বসিরহাট থেকে নিজের কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা...

রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে ED হানা

দ্বিতীয় দফা নির্বাচনের (2nd phase of West Bengal assembly election)আগে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সাতসকালে উত্তর...

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...