Wednesday, June 10, 2026

প্রচারে বেরিয়ে বিরাটির শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ সৌগতর, পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের অংশ ভেঙে পড়ে মহিলার মৃত্যুর ঘটনায় শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করলেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। সোমবার তিনি মৃত কেয়া শর্মা চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন,‌ রাজ্য সরকারকে বলে আর্থিক সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি।

এদিন তিনি তার নির্বাচনী প্রচারের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে পুরসভা ও পুলিশকে বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে নজর রাখতে।যদিও শনিবার রাতের বেআইনি বহুতল ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনার পরেই ৬ জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।






Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...