Friday, April 10, 2026

Weather: ৪০ পেরিয়ে চড়ছে পারদ, বুধ থেকেই বইবে ‘লু’! 

Date:

Share post:

ইনিংসের শুরুতেই ৪০ পেরিয়ে গেল তাপমাত্রা! গত সপ্তাহে যে আশঙ্কা করা হচ্ছিল এই সপ্তাহের গোড়াতেই তা সত্যি হয়ে গেল। চৈত্র শেষ হওয়ার আগেই ৪০ পেরোল বঙ্গের তাপমাত্রা (Bengal temperature crossed 40 degree)। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আরও বাড়বে উষ্ণতা। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে লু (Heatwave ) বইবে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়েছে। কলকাতায় তাপমাত্রা ৩৮ ছুঁই ছুঁই! হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে গরমের লম্বা ইনিংসে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলো। চৈত্রেই ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

 

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...