Friday, April 24, 2026

ভিড়ে এক মহিলার উপর চোখ পড়তেই মঞ্চে ডেকে নিলেন সায়নী! তাঁর পরিচয় জানুন

Date:

Share post:

জনসভার ভিড়ের মধ্যেও তাঁর চোখ এড়িয়ে যাননি। খুঁজে পেলেন এক পূর্ব পরিচিতকে। ভোটের প্রচার ও রাজনৈতিক সভার মাঝেই দেখতে পেলেন ছোটবেলার স্কুল শিক্ষিকাকে। দেরি করেননি, হাত ধরে মঞ্চে তুলে গুরুদক্ষিণাও দিলেন যাদবপুরের (Jadavpur) তৃণমূল প্রার্থী (TMC) সায়নী ঘোষ (Sayani Ghosh)।

রাজপুর-সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে তখন চলছিল নির্বাচনী জনসভা। সেই সময় সময় ভিড়ের মধ্যেও সায়নী দেখতে পেলেন নিজের ছোটবেলার স্কুল শিক্ষিকা মৌসুমী চক্রবর্তীকে। তাঁকে হাত ধরে স্টেজ-এ তুলে সম্বর্ধনা প্রদানের মাধ্যমে দিলেন গুরুদক্ষিণা। মঞ্চে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়িক লাভলি মৈত্র এবং পৌরপ্রতিনিধিরা।

সায়নীর এমন ভূমিকার সকলেই প্রশংসা করছেন। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এলেও মাটিতে পা রেখে চলেন সায়নী। তাই ২০২১ সালে বিধানসভা ভোটের পরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের যুব সভানেত্রী করেন। এরপর তিন বছর যুব সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছেন সায়নী। এবার যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী। নাম ঘোষণার পর থেকেই গোটা লোকসভা এলাকা চষে ফেলছেন, প্রচারে ঝড় তুলছেন।

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...