Saturday, March 14, 2026

তারাপীঠে সাংগঠনিক বৈঠক অভিষেকের, পুজো দেবেন মন্দিরে

Date:

Share post:

লোকসভা ভোট ঘোষণার পরেই উত্তর থেকে দক্ষিণ সংগঠনকে আরও মজবুত ও এককাট্টা করার লক্ষ্যে একের পর এক সাংগঠনিক বৈঠক করে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোম ও মঙ্গলবার উত্তরের জেলাগুলি নিয়ে বৈঠকের পরে আজ তিনি বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন তারাপীঠে।

তৃণমূল সূত্রের খবর, বুধবার চিলের মাঠের হ‍্যালিপ‍্যাডে সাড়ে বারোটা নাগাদ নামবেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় (Abhishek Bandyopadhyay)। সেখান থেকে রাজমহল বেসরকারি অনুষ্ঠান ভবনে উঠবেন। সেখানে প্রায় একটা নাগাদ কর্মী বৈঠক। সেখানে দুশো নেতা-কর্মী উপস্থিত থাকবেন। মঙ্গলবার রামপুরহাট পুরসভার তরফে চিলের মাঠ-সহ বেসরকারি অনুষ্ঠান ভবনে সাংবাদিকদের অবস্থানের জন‍্য শেডের ব‍্যবস্থা করার তদারকি হয়।

দলীয় সূত্রে খবর, বিকেল তিনটা নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা হলে সর্বভারতীর সাধারণ সম্পাদকের। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন অভাষেক। ফিরে যাবেন তিনি।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...