Saturday, March 28, 2026

কেজরির জামিনের আবেদনে রায়দান স্থগিত দিল্লি আদালতের

Date:

Share post:

ইডির গ্রেফতারির বিরোধিতায় কেজরিওয়ালের করা জামিন মামলায় বুধবার রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি স্বরণ কান্ত শর্মা এই মামলার রায়দান স্থগিত রাখেন। এর আগেও এই বিচারপতির অধীনেই খারিজ হয়ে গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন।

বুধবার কেজরিওয়ালের পক্ষে যথারীতি সওয়াল করেন কংগ্রেস নেতা আইনজীবী অভিষেক মনু সাংভি। বর্তমানে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে কেজরিওয়াল। বিচার বিভাগীয় হেফাজতে যাওয়ার সময় কেজরির আইনজীবীরা দাবি করেছিলেন এবার তাঁদের পক্ষে জামিনের আবেদন করা সহজ হবে। ১ এপ্রিল বিচার বিভাগীয় হেফাজতে যান কেজরিওয়াল। তারপরই বুধবার জামিনের আবেদন করা হয়। তবে ইডি ও কেজরির পক্ষের আইনজীবীদের সওয়াল শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...