Sunday, May 17, 2026

নিয়োগ মামলার তদন্তে শান্তিপ্রসাদ সিনহার ইডি হেফাজত

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে গত সপ্তাহে শান্তিপ্রসাদ সিনহাকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা। এর পর তাঁকে খাতায় কলমে গ্রেফতার করেন তাঁরা। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করার অনুমতি চায় ইডি। বিচারক সেই আবেদন মঞ্জুর করলে বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়।সিবিআইয়ের হাতে ২ বছর আগে গ্রেফতার হয়েছিলেন। এবারএসপি সিনহাকে হেফাজতে নিল ইডি। বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PLMA আদালত তাঁকে সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিন আদালতে ইডি জানায়, নিয়োগ দুর্নীতির অন্যতম ষড়যন্ত্রী এই এসপি সিনহা। এসএসসির চেয়ারম্যান ছিলেন এসপি সিনহা। পরে এসএসসির পরামর্শদাতা কমিটির প্রধান ছিলেন তিনি। ইডির অভিযোগ, বেআইনি নিয়োগ কী ভাবে দিতে হবে তার রূপরেখা দিতেন তিনিই। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট পেশ করেছে সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলার তদন্তে ২০২২ সালের ১০ অগাস্ট শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তার পর থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন তিনি। এর পরও একাধিক দুর্নীতিতে উঠে আসে তাঁর নাম। এমনকী শান্তিপ্রসাদের বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ারও অভিযোগ রয়েছে। এবার ইডি হেফাজতে ঠাঁই হল একদা পদার্থবিদ্যার এই অধ্যাপকের।

A0007.jpg” alt=”” width=”1600″ height=”1334″ />






 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...