Saturday, March 14, 2026

অনুশীলনে অনুপস্থিত বাগান কোচ, পাঞ্জাবের বিরুদ্ধে দল নিয়ে আশাবাদী বাগান অধিনায়ক

Date:

Share post:

চেন্নাইয়ান এফসি ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে আগামিকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে থাকবে কোন দর্শক। বাগানের হেড কোচ থাকবেন কিনা সেটাও পরিষ্কার নয়। কারণ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অনুশীলনে ছিলেন হাবাস। তখনই আশঙ্কা করা হয়েছিল, দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে হয়ত হাবাসকে ছাড়াই খেলতে নামবে সবুজ-মেরুন। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, হাবাসের শারীরিক অবস্থার উন্নতি হলে আগামিকাল ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। ঘরের মাঠে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে হার লিগ শিল্ড জেতার রাস্তা কিছুটা হলেও কঠিন করে দিয়েছে। এমন অবস্থায় পাঞ্জাব ম্যাচেও কোচ ডাগ আউটে না থাকলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাগান সমর্থকরা।

মোহনবাগানে এত প্রতিবন্ধকতা থাকলেও দল নিয়ে আশাবাদী বাগানের অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, “আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব ম্যাচের দিকে। হাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য আমাদের। তিনিই দল পরিচালনা করেন। হাবাস দলের সব। আবার সাহালেরও চোট রয়েছে। তবে ভেবে দেখতে হবে, মরশুমে অনেক প্লেয়ারেরই চোটআঘাত ছিল। আনোয়ারের চোট ছিল। সেই জায়গায় দীপেন্দু খেলেছে। আমরা ম্যাচ জিতেছি। আমাদের দলটা এই কারণেই খুব শক্তিশালী। যারা নামে তারা নিজেদের সেরাটা দেয়। আপাতত সব ভুলে আমাদের পাঞ্জাব ম্যাচ নিয়েই ভাবতে হবে। ম্যাচটা জিততে হবে। তার পরে বাকি ম্যাচগুলোর কথা ভাবব।”

এদিকে মোহনবাগান দলের সঙ্গে দিল্লি যাননি মাঝমাঠের অন্যতম ভরসা সাহাল আব্দুল সামাদও। ভারতীয় দলের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় দলের সঙ্গে দিল্লি যাননি।

আরও পড়ুন- ফিফা রাঙ্কিং-এ ধাক্কা খেলো ভারতীয় দল, কত নম্বরে সুনীলরা?

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...