Saturday, June 20, 2026

রায়গঞ্জে পৌঁছেই পদযাত্রা, জনসমুদ্রে ভাসলেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

রায়গঞ্জে পৌঁছেই জনসমুদ্রে ভাসলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার, জোড়া জনসভা থেকে সোজা রায়গঞ্জ পৌঁছন মমতা। সেখানেই জনসংযোগে রাজপথে নামে তিনি।

এদিন বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার। সেখান থেকে শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত হন। সাময়িক বিরতি নিয়েই বেরিয়ে পড়েন রাজপথে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। রায়গঞ্জ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে পদযাত্রা করেন দলনেত্রী। প্রার্থী ছাড়াও পদযাত্রায় ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সহ-সভাপতি অরিন্দম সরকার-সহ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা।

পথের দুধারে তখন উপচে পড়ছে ভিড়। চলতে চলতেই শুভেচ্ছা বিনিময় করেন মমতা। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলান। জননেত্রীকে দেখে এগিয়ে আসেন এক বৃদ্ধা। তাঁকে কাছে টেনে নেন ঘরের মেয়ে মমতা। শিশু এগিয়ে যায় মুখ্যমন্ত্রীদের দিকে। তাদের আদর করেন, কাছে টেনে ছবি তোলেন।

বিদ্রোহী মোড় এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয় পদযাত্রা। সেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ কল্যাণী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আবহাওয়া খারাপের পূর্বাভাস থাকায় তিনি আগেই রায়গঞ্জ চলে এসেছেন। এই পদযাত্রার কোনও সূচিই ছিল না। কিন্তু তাও তৃণমূল সভানেত্রীকে দেখতে রাজপথে জনজোয়ার। জেলা নেতৃত্বের মতে, এই ভিড় বুঝিয়ে দিচ্ছে রায়গঞ্জের রায় কোন দিকে যাচ্ছে।




Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...