Saturday, June 20, 2026

ফের ৫ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, ডায়মন্ড হারবারে ছাত্রনেতা প্রতিকুর, বসিরহাটে নিরাপদ

Date:

Share post:

আরও এক দফার প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এই তালিকাতেও নবীন ও প্রবীণ উভয়েরই সহাবস্থান রেখেছে বামফ্রন্ট। সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপ্সিতা ধরের মতো ছাত্রযুব নেতাদের আগেই প্রার্থী করেছে বামেরা। এবার ছাত্রনেতা প্রতিকুর রহমানকে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করল তারা। প্রতিকুর একুশের বিধানসভা ভোটেও ডায়মন্ড হারবার থেকে লড়াই করেছিলেন।

এবারের তালিকায় মোট ৫টি আসনে প্রার্থী ঘোষণা করকেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই দফায় যে আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার ও বসিরহাট। এছাড়াও ব্যারাকপুর, ঘাটাল ও বারাসত কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে।

*একনজরে এই দফায় বামেদের প্রার্থী*

ডায়মন্ড হারবার – প্রতিকুর রহমান (সিপিএম)

ব্যারাকপুর – দেবদূত ঘোষ (সিপিএম)

বারাসাত – প্রবীর ঘোষ ( ফরওয়ার্ড ব্লক)

বহিরহাট – নিরাপদ সরদার (সিপিএম)

ঘাটাল – তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)

আরও পড়ুন- বেতন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বিপুল টাকা জমানোর প্রবণতা নিয়ন্ত্রণ করবে রাজ্য

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...