Thursday, May 14, 2026

বিদেশি বিনিয়োগের জের! সোমে শেয়ার বাজার খুলতেই নয়া রেকর্ড সেনসেক্স-নিফটির

Date:

Share post:

সোমবার শেয়ার বাজারে (Share Market) লক্ষ্মীলাভ। এদিন বাজার খুলতেই লাফিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছল সেনসেক্স-নিফটি (Sensex Nifty)। বিগত কয়েকদিন ধরেই ওঠা-নামা করছিল সেনসেক্সের সূচক। নিফটি ৫০-ও একটি উচ্চতায় গিয়ে আটকে গিয়েছিল। সপ্তাহ শেষে বাজার বন্ধ হওয়ার আগে স্টক মার্কেটের (BSE) গতিবিধি দেখে বাজার বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, আজ বাজার খুললেই চড়বে সেনসেক্সের সূচক। আর সেই পূর্বাভাস সত্য়িও হল। আজ বাজার খুলতেই তরতরিয়ে চড়ল সেনসেক্স-নিফটি।

সোমবার সকালে বাজার খুলতেই সেনসেক্স সূচক ৩০৭.২২ পয়েন্ট লাফিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছয়। বর্তমানে সেনসেক্স ৭৪৬৫৮.৯৫ অঙ্কে পৌঁছেছে। অন্যদিকে নিফটিও ৫০-র সূচকও ৭৯.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২২৫৯৩.৩০ অঙ্কে পৌঁছয়। এর কিছুক্ষণ পরই নিফটি আরও বেড়ে ২২৬২৩.৯০ অঙ্কে পৌঁছয়, যা সর্বকালীন সর্বোচ্চ সূচক। তবে এদিন সেনসেক্স-নিফটির বুল রানে সবথেকে বেশি লাভবান হয়েছে টাটা স্টিল, বাজাজ ফিনসার্ভ, মারুতি সুজুকি, পাওয়ার গ্রিড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অ্যাক্সিস ব্যাঙ্ক ও জেএসডব্লু স্টিল।

অন্যদিকে, লোকসানের মুখে পড়তে হয়েছে আদানি এন্টারপ্রাইজ, অ্যাপোলো হাসপাতাল, উইপ্রো ও এইচডিএফসি ব্যাঙ্ক-কে।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...