Sunday, May 24, 2026

রাজ্য বিধানসভায় পিএসির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল

Date:

Share post:

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে বিজেপির টিকিটে জয়ী হলেও পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেন। মুকুল রায়, কৃষ্ণকল্যাণীর পর এবার PAC চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছেন সুমন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই ফাইলে সই করা হয়ে গেছে।

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান ছিলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তাই বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেওয়ায় পিএসির চেয়ারম্যান পদ এখন শূন্য। এই পদেই আসীন হচ্ছেন সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। আলিপুরদুয়ারের বিধায়ক অবশ্য জানিয়েছেন তিনি নিজে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোন অফিসিয়াল চিঠি পাননি। তবে দায়িত্ব পেলে নিষ্ঠার সঙ্গেই তা পালন করবেন।

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...