Monday, April 27, 2026

কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে NIA-র ডিজি বদল? এজেন্সির জবাব দাবি সাকেতের

Date:

Share post:

লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA)-র ডিরেক্টর জেনারেল (DG) বদল করা নিয়ে নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। একদিকে যখন নির্বাচনী আচরণ বিধি লাগু থাকার কারণে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ মানুষদের বাড়ি পর্যন্ত তৈরি করে দেওয়ার অনুমতি পাচ্ছে না রাজ্য সরকার, সেখানেই আচরণ বিধি লাগু অবস্থায় ডিরেক্টর জেনারেল বদল হওয়ার আগে কমিশনের অনুমতি নেওয়ার দিন প্রকাশের দাবি জানালেন তৃণমূল সাংসদ।

গত ২৬ মার্চ একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান হিসাবে আইপিএস সদানন্দ দাতে-র নাম ঘোষণা করেন এনআইএ। দিনকর গুপ্তাকে প্রতিস্থাপিত করে নতুন পদে আসেন মুম্বাই এটিএস (ATS, Mumbai) প্রধান দাতে। নির্বাচন ১০ মার্চ ঘোষণা হওয়ার পরই লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি (MCC)। অথচ ২৬ মার্চ ডিজি পরিবর্তন করে এনআইএ। এখানেই তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন আদৌ নির্বাচন কমিশনের অনুমতি বা ছাড়পত্র নিয়ে এই পরিবর্তন করা হয়েছিল কিনা। যদি ছাড়পত্র নেওয়া হয়ে থাকে তা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।

বিজেপির ‘হাতের পুতুল’ হিসাবে পরিচিত সদানন্দ দাতেকে এনআইএ-র শীর্ষ পদে বসানো নিয়ে কটাক্ষ তৃণমূলের। সেই সঙ্গে বিজেপি নির্বাচনে সমান খেলার মাঠে আগে থেকেই অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তা প্রমাণ করে ডিজি বদলের ঘটনা। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যদি কমিশনের অনুমতি না নিয়ে ডিজি বদলের ঘটনা হয়ে থাকে তাহলে কমিশন কী আদৌ কোনও পদক্ষেপ নিয়েছে?

 

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...