Friday, June 26, 2026

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়!

Date:

Share post:

বিশ্ব দরবারে ফের বাংলার জয়জয়কার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। বিষয়ভিত্তিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতসেরার শিরোপা পেল দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং (QS World University Ranking) অনুযায়ী কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-এ অংশ নিয়েছিল। এদের মধ্যে জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি দারুণ ফল করেছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University) ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপলজি ও ইতিহাসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সঙ্গে যৌথভাবে সেরা হয়েছে। JNU ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিয়োলজি ও ভুগোলেও সবচেয়ে ভাল র‍্যাঙ্ক করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে খুশি রাজ্যের শিক্ষাবিদরা। বাংলার শিক্ষা ব্যবস্থাকে গর্বিত করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরও।

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...