Friday, June 26, 2026

পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত?

Date:

Share post:

গতকাল পাঞ্জাব এফসির কাছে ম্যাচ হেরে প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। প্লে-অফে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত কার্লোস কুয়াদ্রাতের দলকে। জেতা তো দূর, ৪-১ গোলে হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড। আর দলের এই পারফরম্যান্সে হতাশ লাল-হলুদ কোচ। ম্যাচ হেরে ক্লান্তিকে দুষলেন কুয়াদ্রাত।

এই নিয়ে ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “ শুরুটা ভালই করেছিলাম। কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছিলাম। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ওরা প্রথমে গোল করার পরও ছেলেদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। সমতা ফেরাই। দ্বিতীয় গোলটা ছিলো দুর্ভাগ্যজনক। ওখান থেকে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তা-ও চেষ্টা করেছিলাম। কিন্তু ছেলেরা ক্লান্ত হয়ে পড়েছিল। সাত দিনে তিনটে ম্যাচ খেলতে হয়েছে আমাদের ।“ এখানেই না থেলে লাল-হলুদ কোচ আরও বলেন, “ দ্বিতীয়ার্ধে একটা ভাল সুযোগ পেয়েছিলাম, যখন আমন বক্সের মধ্যে গোল করার সুযোগ পেয়ে যায়। তখনও খেলায় ছিলাম। ৬০ মিনিট পর্যন্ত ফুটবলারদের খেলা দেখে মনে হয়নি ওরা ক্লান্ত। ওরা তৃতীয় গোল করার পর আমাদের আর তেমন কিছু করার ছিল না। শারীরিক ভাবে পারছিল না ছেলেরা।“

এদিকে পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যায় লাল-হলুদের। আর এর জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন কুয়াদ্রাত। তিনি বলেন, “ সমর্থক ও শুভানুধ্যায়ীদের জন্য আমরা দুঃখিত। তবে প্লে-অফে ওঠার জন্য শেষ ম্যাচ পর্যন্ত লড়েছি।“

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...