Friday, June 26, 2026

প্রকাশ্য রাস্তায় বিজেপি বিধায়কের দাদাগিরি! ভিডিও প্রকাশ করে গ্রেফতারির দাবি তৃণমূলের

Date:

Share post:

শিয়রে লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আর আবহে এবার বিজেপি বিধায়কের “দাদাগিরি”! যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিও প্রকাশ্যে এনে গ্রেফতারির দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে থেকে এক সরকারি কর্মীর উপর চড়াও হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। ওই সরকারি কর্মীকে মারধর করেছেন বলেও অভিযোগ। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের মারমুখি চেহারা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। যা এখন রীতিমতো ভাইরাল।

জানা গিয়েছে, আক্রান্ত ওই সরকারি কর্মচারী জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে কর্মরত। দলবল নিয়ে ওই কর্মীকেই মারধর করেছেন বিজেপি বিধায়ক। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের ভাইকে বাঁচাতে গেলে তাঁদের কর্মী অরিন্দম ভৌমিককে বিনা প্ররোচনায় হিংস্রভাবে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে খনকুলের বিজেপি বিধায়ক।অবিলম্বে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে এই লুম্পেন সুশান্তকে গ্রেফতার করতে হবে। ভোটের সময় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছেন বিজেপি বিধায়ক। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল

স্থানীয় সূত্রে খবর, খানাকুলের রাজারহাটি এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচই পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ করা যাচ্ছে না। এই নিয়ে চেষ্টাও করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। এই আবহে পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে গিয়ে সেই সমস্যার কথা জানান। অভিযোগ, তারপরও পঞ্চায়েতের প্রধান–সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হয়। আর বেধড়ক মারধর করেন। বিধায়ক নিজে চড় থাপ্পড় মারতে শুরু করেন, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বাঁচাতে গেলে পাম্প অপারেটরের দাদা তথা তৃণমূল কংগ্রেস কর্মী অরিন্দম ভৌমিককেও মারধর করা হয় বলে অভিযোগ।




 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...