Monday, May 18, 2026

দূর্গতদের পাশে দাঁড়ানোর অনুমতি কেন দিল না কমিশন? প্রশ্ন শশী পাঁজার

Date:

Share post:

মিনি টর্নেডোর দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ অঞ্চল। প্রায় ১৬০০ বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে।চারদিক জুড়ে শুধুই হাহাকারের চিত্র।ঝড়ে দূর্গতদের বিভিন্ন ভাবে সহযোগিতা করতে চেয়েছে রাজ্য সরকার।

ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে কিছুতেই রাজ্য সরকারকে অনুমতি দিল না নির্বাচন কমিশন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন মন্ত্রী শশী পাঁজা।

এদিন তিনি বলেন, অসমের বিহু উৎসবে বিভিন্ন সংগঠনকে টাকা দেওয়ার অনুমতি কমিশন দিয়েছে, অথচ এখানে মানবিক কারণে দুর্গতদের বাড়ি তৈরি করে দিতে চেয়েছিল রাজ্য সরকার। অথচ সেই অনুমতি দেওয়া হলো না। তার অভিযোগ, সবটাই উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র বাংলাকে কোনও অনুমতি দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে দিয়েছেন ২০ হাজার টাকা দেওয়া হয়েছে এরপর আরো ৪০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে যাবেন।একটা ন্যায্য দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে রীতিমতো হেনস্থা হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত লুকিয়ে থাকা দুজনকে দু’ঘণ্টার মধ্যে ধরেছে রাজ্য পুলিশ। এনআইএ তার প্রশংসা করেছে। এই ঘটনার মধ্যে দিয়ে এনআইএর দুর্বলতা প্রকাশ পায়।
আসলে পশ্চিমবঙ্গকে ছোট করে দেখানো ওদের কাজ। নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।




Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...