Wednesday, June 24, 2026

দমদমে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন 

Date:

Share post:

দমদমে অগ্নিকাণ্ড (Fire incident in Dumdum)। সূত্রের খবর ছাতাকলের কাছে হনুমান মন্দির সংলগ্ন ঝুপড়ি এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়রাও আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কালো ধোয়ায় চারপাশ ছেয়ে গেছে। ঘটনাস্থলে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আগুনের উৎস খুঁজে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। হতাহতের খবর এখনও মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় দমদমে সুধীর শূর কলেজের পিছনে বস্তিতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই দ্রুত আগুন ছড়ায়। বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। প্রয়োজনে আগুন নেভানোর কাজে রোবট ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...