Wednesday, June 24, 2026

নির্বাচনী বন্ডে বিজেপির দুর্নীতি ফাঁস, রিল-মিমে প্রচারে সিপিএম

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে নির্বাচনী বন্ড নিয়ে সরগরম রাজ্য থেকে জাতীয় রাজনীতি। আর এই বন্ডে সারা দেশে সব থেকে বেশি অনুদান পেয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। দুর্নীতির প্রশ্নে এ বার নির্বাচনী বন্ডকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ঝাঁঝ বাড়াতে চাইছে সিপিএম। যা নিয়ে রিল, মিম তৈরি করছেন সিপিএমের সোশ্যাল মিডিয়া ইউনিট।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অতীতে লোকসভা নির্বাচনের প্রচারে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয়গুলিই বামেদের প্রচারে ঘুরে ফিরে আসত। এ বার সেই জায়গা অনেকটাই দখল করেছে নির্বাচনী বন্ড ও শাসকের দুর্নীতি।এক্ষেত্রে সিপিএমের বড় সুবিধা, দেশের অনেক দল বন্ড নিলেও সেই পথে হাঁটেনি বামেরা। বরং, নির্বাচনী বন্ডের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা। তাদের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড থেকে কোন দল কত অনুদান পেয়েছে সেই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিপিএমের মামলার ভিত্তিতেই এই বন্ডের দুর্নীতি সামনে এসেছে বোঝাতে চাইছেন দলের নানা স্তরের নেতা-কর্মীরা।কোন সংস্থা বিজেপিকে বন্ডে কত অনুদান দিয়ে, বিনিময়ে কী সুবিধা পেয়েছে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন সিপিএমের নেতা-কর্মীরা। সম্প্রতি কয়েকশো ওষুধের দাম বেড়েছে। এর পরেই কোন ওষুধ প্রস্তুতকারক সংস্থা নির্বাচনী বন্ডে বিজেপিকে কত পরিমাণ টাকা দিয়েছে তার বিশদ তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে শুরু করেছে সিপিএম। এক কথায়, নির্বাচনী বন্ডে দেওয়া টাকাই ঘুরপথে দাম বাড়িয়ে আমজনতার কাছ থেকে ওই সংস্থাগুলি তুলে নিতে চাইছে— এই প্রচারও জোরদার করতে চাইছে বামেরা। এ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকেও নানা সংস্থার বিরুদ্ধে কাজে লাগিয়ে চাপ দিয়ে নির্বাচনী বন্ডের টাকা আদায় করেছে বিজেপি, এই প্রচারও করছে বামেরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অন্য দলগুলির থেকে বামেরা যে পৃথক।নির্বাচনের আবহে সেটা আরও বেশি মাত্রায় জনসমক্ষে আনতেই এই কৌশল নিয়েছে তারা।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...