Thursday, May 14, 2026

ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে বিরাট ধস শেয়ার বাজারে,৮.২১ লক্ষ কোটি লোকসান!

Date:

Share post:

ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নামল শেয়ার বাজারে। সোমবার সকাল হতেই পতন হতে শুরু করে শেয়ার দরের। দিনের শুরুতেই সেনসেক্সে ৭৩৬ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়ায় ৭৩,৫০৮-এ। অন্যদিকে নিফটির সূচকেও ২৩৪ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়িয়েছে ২২,২৮৫-এ।দালাল স্ট্রিটের এই পরিস্থিতিতে মাথায় হাত লগ্নিকারীদের।
যা পরিস্থিতি, শেয়ারে লগ্নিকারীরা ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখ দেখতে হবে লগ্নিকারীদের। টাটা মোটর্স, বাজাজ ফিনান্স সার্ভিস, টাটা স্টিল, বাজাজ ফিনান্স, NTPC, এসবিআইয়ের মতো সংস্থার শেয়ার জোর ধাক্কা খেয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল। দেশের পাইকারি মুদ্রাস্ফীতির তথ্য, চিনের জিডিপি বৃদ্ধির হার, মার্কিন উৎপাদন ইত্যাদি কারণে শেয়ার বাজারের উপর প্রভাব পড়বে। উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শনিবার ইজরায়েলে ড্রোন হামলা চালায় ইরান। এর জেরেই ধস নেমেছে শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল।




Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...