Friday, June 5, 2026

কী করেছে বিজেপি? উত্তরের মানুষের জন্য উন্নয়নের জোয়ার এনেছে তৃণমূল, খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উনিশের লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে ভাঁওতাবাজি দিয়ে উত্তরের বেশিরভাগ আসনই নিজেদের দখলে রেখেছিল বিজেপি। কিন্তু গত পাঁচ বছরে উত্তরের জেলাগুলিতে উন্নয়নমূলক কোনও কাজ তো করেইনি, উল্টে উত্তরকে ক্রমাগত অবহেলা করেছে বিজেপির সাংসদরা। বরং উত্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারই উন্নয়নের জোয়ার এনেছে উত্তরেও। মঙ্গলবার জলপাইগুড়িতে নির্বাচনী সভার মঞ্চ থেকে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী-রূপশ্রী-পথশ্রী, রাজ্যের সমস্ত প্রকল্পের ঢেউ আছড়ে পড়েছে পাহাড়ে।

এদিন সেই খতিয়ান দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ৬০ বছর হয়ে গেলে এতদিন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হত না। এবছর এমন ৬ লক্ষ মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হতেন। কিন্তু আমরা বাজেটেই বলে দিয়েছি ৬০ বছর নয়, মা-বোনেরা সারা জীবনই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বর্তমানে প্রায় ১ কোটি ১৩ লক্ষ মা লক্ষ্মীরা এই প্রকল্পে সুবিধা পান। কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পায় প্রায় ১ কোটি, শিক্ষাশ্রী রয়েছে প্রায় ৮৫ লক্ষ তফসিলি-আদিবাসী ছাত্র-ছাত্রী, লোকপ্রসার শিল্পী রয়েছেন ২ লক্ষ। এতদিন দ্বাদশ শ্রেণিতে উঠলেই সবাই স্মার্ট কার্ড পেত, এবার থেকে একাদশেও দেওয়া হবে।

জলপাইগুড়ির প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা থেকে উত্তরের মানুষের উদ্দেশে নেত্রী আরও বলেন, সবুজসাথী প্রকল্পে নবম শ্রেণিতেই সবাই সাইকেল পায়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই কন্যাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। ওবিসিদের জন্য রয়েছে মেধাশ্রী, সংখ্যালঘুদের জন্য রয়েছে ঐক্যশ্রী আছে। কোনও কিছু বাকি আছে কি? আমরা সবাইকে নিয়ে চলি, এটাই আমাদের গৌরব। কিন্তু বিজেপি কী করেছে উত্তরের মানুষের জন্য?

আরও পড়ুন- হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে! তাপপ্রবাহে রাজ্যে মৃত্যু ২

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...