Friday, June 19, 2026

রামনবমীতে উস্কানি! বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল, নিশানা রাজ্যপালকেও

Date:

Share post:

বুধবার রামনবমীতে রাজ্য প্রশাসনের তৎপরতায় নির্বিঘ্নে উৎসবের মেজাজে পালিত হয় রামচন্দ্রের জন্মদিন। তবে বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীদের অস্ত্র নিয়ে শোভাযাত্রায় তাল কটেছে। তবে বাংলার মানুষ বিজেপির এই চক্রান্তের বিরোধিতা করেছে রাজ্যকে শান্ত রেখে, দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। সেই সঙ্গে রামনবমীর দিন হাওড়ায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের যাওয়া নিয়েও সরব তৃণমূল নেতৃত্ব।

২০২৩ রামনবমীতে বন্দুক হাতে মিছিলে অংশ নিয়েছিলেন এক বিজেপি কর্মী। সেই ঘটনার উল্লেখ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, “সুমিত সাউ নামে হাওড়ার একটি ছেলে রিভলভার নিয়ে ঘুরেছিল। রামের হাতে রিভলভার ছিল না কি? বিজেপি ক্যাডার। তাকে রাজ্য পুলিশ বিহারের মুঙ্গের থেকে ধরে এনেছিল। এনআইএ তাকে ছেড়ে দিয়েছে। এই প্ররোচনা এই অশান্তি বিজেপির চক্রান্ত ছিল। বাংলার মানুষ তার বিরোধিতা করেছে।”

একই ভাবে এবছর সেই বিজেপির প্রার্থীদের বিভিন্ন জেলায় অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায়। হাওড়ার বিজেপি প্রার্থী রবীন চক্রবর্তী থেকে দমদমের প্রার্থী শীলভদ্র দত্ত, বীরভূমের প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধর থেকে বিজেপি রাজ্য় নেতৃত্বদের অস্ত্র হাতেই মিছিল করতে দেখা যায়। কুণাল ঘোষের প্রশ্ন, “রামচন্দ্র হাতে তীরধনুক ছাড়া আর কোনও ধারালো অস্ত্র নিয়ে কেউ কখনও দেখেছেন বলে মনে হয় না। রামনবমী মানে শ্রীরামচন্দ্রের পুজো।” সেখানে শান্তিপূর্ণ মিছিলের বদলে অস্ত্র বিজেপি নিয়ে বেরিয়েছে।

অন্যদিকে রামবনমীতে হাওড়ায় গিয়ে রাজ্যপাল পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে আদতে প্ররোচনা দিয়েছেন বলে দাবি তৃণমূলের। কুণাল ঘোষ বলেন, ” সিভি আনন্দ বোস হাওড়ায় কিছু কিছু জায়গায় গিয়েছেন, এটা সমর্থনযোগ্য নয়। অতীতে সেখানে বিজেপির প্ররোচনায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। আজকে যখন সব স্বাভাবিক রয়েছে, অহেতুক সেই জায়গায় গিয়ে রাজ্যপাল প্রশ্ন করছেন কোনও অসুবিধা নেই তো? এ তো বিজেপি চাইছে এই ধরনের প্ররোচনা দিতে, তাতে যদি নতুন করে কিছু তৈরি হয়। এই অভিযোগ করা যেতে পারে বিজেপি বা দিল্লির উপরওয়ালাদের কথা রাজ্যপাল প্ররোচনায় সাহায্য করছেন।”

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...