Sunday, May 10, 2026

রাত পোহালেই কোচবিহারে ভোট, শীতলকুচির সেই বুথে এবার থাকছে না CISF!

Date:

Share post:

৩ বছর পার। ২০২১ সালের বিধানসভা ভোটের সেই অভিশপ্ত ঘটনা আজও টাটকা সকলের স্মৃতিতে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চার নিরীহ গ্রামবাসী। বিধানসভা ভোটে সেই গুলিকাণ্ডের জের। কোচবিহারের শীতলকুচির সেই বুথে এবার থাকছে না CISF! সিঙ্গল বুথ হওয়ায় হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। থাকবে SSB, ITBP, BSF, CRPF। সূত্রের খবর তেমনই।
প্রসঙ্গত, ২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে।  কিন্তু ভোটের দিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথে বিক্ষিপ্ত একটি অশান্তি সামলাতে গিয়ে বুক লক্ষ্য করে গুলি চালায় CISF। মৃত্যু হয় ৪ জনের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে।
উল্লেখ্য, আগামিকাল শুক্রবার লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যের তিন আসনে ভোট। হাতের আর মাত্র ২৪ ঘণ্টা। শুক্রবার প্রথম দফাতেই ভোট হবে কোচবিহারে। সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও।

 

 

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...