Monday, April 27, 2026

Loksabha Election 2024: তিন জেলায় ৯ পর্যবেক্ষক, আঁটোসাঁটো নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ

Date:

Share post:

শুরু হলো দিল্লির মসনদ দখলের লড়াই (Loksabha Election 2024)। শুক্রবার সকাল সাতটা থেকে উত্তরবঙ্গের তিন জেলায় ভোটগ্রহণ (Election in North Bengal) শুরু হয়েছে। তিন কেন্দ্রেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের (Election Commission of India)। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ (WB Police) এবং কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন করা হয়েছে।কোচবিহারে ৪৭টি, আলিপুরদুয়ারে ২৩টি, জলপাইগুড়িতে ১৩টি, শিলিগুড়িতে তিনটি কিউআরটি রাখা হয়েছে। বুথে বুথে ভোটগ্রহণ প্রক্রিয়ার ‘ওয়েব কাস্টিং’ করা হয়েছে। কলকাতায় কন্ট্রোল রুমে বসেই ভোট পরিচালনা করছে কমিশন (EC)।

পরিসংখ্যান অনুযায়ী, কোচবিহারে মোট বুথের সংখ্যা ২,০৪৩টি। এ ছাড়া জলপাইগুড়িতে ১,৯০৪টি এবং আলিপুরদুয়ারে ১,৮৬৭টি বুথে ভোটগ্রহণ আজ। প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫৬ লক্ষ ২৬ হাজার ১০৮ জন। এঁদের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সি ভোটার রয়েছেন প্রায় ২৭ হাজার।প্রথম দফার নির্বাচনে তিন ধরনের ভোট পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এছাড়াও ৩০০ মাইক্রো অবজার্ভার থাকছে। তিন কেন্দ্রে রাজ্য পুলিশের মোট ১২ হাজার ৩১০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে সশস্ত্র পুলিশ এবং লাঠিধারী পুলিশ যেমন আছেন পাশাপাশি কাঁদানে গ্যাস নিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মীকেও রাখা হয়েছে। ভোট চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা।

প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গে কোথায় কোন পর্যবেক্ষক?

কোচবিহার

সাধারণ পর্যবেক্ষক – রবিকুমার সুরপুর (IAS)
পুলিশ পর্যবেক্ষক – কুমার বিশ্বজিৎ (IPS)
ব্যয় পর্যবেক্ষক- সঞ্জয় কুমার (IRS)

জলপাইগুড়ি

সাধারণ পর্যবেক্ষক -সুধাংশুমোহন সমল (IAS)
পুলিশ পর্যবেক্ষক- সিএস রাও (IPS)
ব্যয় পর্যবেক্ষক- মদনমোহন মিনা (IRS)

আলিপুরদুয়ার

সাধারণ পর্যবেক্ষক -পাটিল যালাগৌদা শিবাংগৌদা (IAS)
পুলিশ পর্যবেক্ষক-পুনীত রাস্তোগি (IPS)
ব্যয় পর্যবেক্ষক- সালুনকে দুর্গেশ যাদব (IRS)

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...