Monday, June 22, 2026

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বিজেপির হামলা, আক্রান্ত আদিবাসী যুবক

Date:

Share post:

প্রথম দফার লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগের রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নক্কারজনক ঘটনা রানাঘাটে (Ranaghat)। বিজেপির লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার(BJP Candidate Jagannath Sarkar) কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হামলা চালালেন সুব্রত মুন্ডা (Subrata Munda) নামে এক আদিবাসী যুবকের উপর। বেধড়ক পিটিয়ে সুব্রতকে প্রায় আধমরা করে দেওয়ার অভিযোগ জগন্নাথের বিরুদ্ধে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।

কখনও সিবিআই- ED, কখনও ইনকাম ট্যাক্স – এজেন্সি রাজনীতির বলে বলীয়ান বিজেপি সরকার বাংলায় পরাজয়ের ভয়ে এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগেই সন্ত্রাস শুরু করে দিল। ঠিক কী ঘটেছিল রানাঘাটে? স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন থেকে আদিবাসী পরিবারটির জমি দখল করে রেখেছিল বিজেপি। সেই জমিতেই গাছ কাটা হচ্ছিল। সুব্রত বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জগন্নাথ সরকারের গুন্ডারা তাঁর ওপর চড়াও হয়।আহত সুব্রত জানান, পনেরো বছর আগে তাঁদের ঠকিয়ে জমি দখল করা হয়েছে। গাছ কাটার প্রতিবাদ করতে যাওয়ায় জওয়ানরা পাথর ছুড়ে মারে তাঁকে। যেভাবে বিজেপি এবং তার দোসররা আদিবাসী সমাজের উপর অত্যাচার করছে এটা তারই নমুনা। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আক্রান্তকে রাতে হাসপাতালে দেখতে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) । তিনি বলেন এই ঘটনার জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনকে (EC)। আদিবাসী সমাজ বিজেপির ভন্ডামি ধরতে পেরে গেছে, তাদের প্রত্যাখ্যান করেছে তাই এই আক্রমণ নেমে এসেছে বলে, তোপ দাগেন তিনি। তাঁর কথায়, মানুষ ক্ষিপ্ত হলে, জনরোষ সৃষ্টি হলে বিজেপি সামলাতে পারবে তো? এই ধরনের অত্যাচারের ফল বিজেপিকে ভুগতে হবে। ভোটেই তার প্রমাণ মিলবে বলেও জানান সব্যসাচী।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...