Tuesday, May 12, 2026

৪২-এ ৪২ ডাক দিয়ে প্রচারের ফাঁকে ক্যারাম খেললেন লক্ষ্যে অবিচল সায়নী

Date:

Share post:

তাঁর আসনে ভোট সেই পয়লা জুন। অর্থাৎ, এখনও বাকি দেড় মাস! কিন্তু কোনও আত্মতুষ্টি নয়, বৈশাখী উত্তাপেও রোজ দু’বেলা নিয়ম করে প্রচার সারছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর টু ভাঙর, টালিগঞ্জ হয়ে সোনারপুর থেকে যাদবপুর, প্রচারের বাজারে দুরন্ত গতিতে ছুটছে “সায়নী এক্সপ্রেস”! সায়নীর বক্তব্য দিদি যদি এই বয়সে রোজ ছুটে বেড়াতে পারেন, তাহলে তিনি বসে থাকবেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তো রাজনীতির আঙিনায় পা রাখা।

তাই চাঁদিফাটা রোদ আর শহরের ৪২ ডিগ্রি দাবদাহ উপেক্ষা করেও আজ শনিবারও সাত সকালে প্রচারে যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। গতকাল প্রথম দফায় রাজ্যের তিন আসনে ভোট হয়েছে। ৪ জুন পর্যন্ত ফলাফলের অপেক্ষা না করেই শুক্রের সন্ধ্যায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগাম বিজয় মিছিল বের করেছে আত্মবিশ্বাসী তৃণমূল। আর সেখান থেকে নিজের জয় নিশ্চিত বুঝে এদিন সকালে সায়নী ৪২-এ ৪২ ডাক দিলেন!

এদিন সায়নী ঘোষের সঙ্গে প্রচারে সঙ্গী হন রাজ্যের মন্ত্রী ও সাংগঠনিকভাবে প্রচার কো অর্ডিনেট তথা টালিগঞ্জের জনপ্রিয় বিধায়ক অরূপ বিশ্বাস। ঘন ঘন লাল চা। হালকা খাবার। প্রচারে এটাই বেছে নিয়েছেন সায়নী ঘোষ ও অরূপ বিশ্বাস। শীত, গ্রীষ্ম, বর্ষা মানুষের পাশে থাকি। আমাদের কি গরমকে গ্রাহ্য করলে চলে? এমনই মন্তব্য অরূপ বিশ্বাসের। টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডে প্রচারের ফাঁকে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের অনুরোধে ক্যারাম খেললেন লক্ষ্যে অবিচল সায়নী!

আরও পড়ুন- আজকের দিনে কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...