Thursday, May 14, 2026

সংশোধনাগারের মধ্যেই সংঘর্ষ! ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু দুই বন্দির, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

জেলের (Correctional Home) মধ্যেই একে অপরকে বেধড়ক মার! ঘটনার জেরে পাঞ্জাবের (Punjab) সাঙ্গরুরের সংশোধনাগারে মৃত্যু হল দুই বন্দির (Prisoners)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। পুলিশ সূত্রে খবর, জেলের মধ্যেই মারামারির কারণে দুই বন্দির মৃত্যুর হয়েছে। আর আম আদমি পার্টি (AAP) শাসিত রাজ্যে এমন ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে ভগবন্ত মান সরকারের ভূমিকা। তবে কী কারণে বন্দিদের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, হর্ষ, ধর্মেন্দ্র, গগণদীপ সিং এবং মহম্মদ শাহবাজ, এই চার বন্দির মধ্যে আচমকাই কোনও কারণ নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা হাতাহাতিতে পৌঁছয়। একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেন। গুরুতর আহত অবস্থায় চার জনকেই উদ্ধার করে জেল হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এরপরই চিকিৎসাধীন অবস্থায় হর্ষ এবং ধর্মেন্দ্রের মৃত্যু হয় বলে খবর। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পাটিয়লার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 


হাসপাতাল সূত্রে খবর, চার জনের শরীরেই গভীর ক্ষতের চিহ্ন ছিল। একে অপরের পিঠে, ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...