Tuesday, June 2, 2026

আদালতে রেজাল্ট দেখতে চাইলেন মানিক, ইডি-র তদন্তে প্রশ্ন বিচারকের

Date:

Share post:

নিয়োগ মামলায় যাদের চাকরি বাতিলের দাবি তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই চাকরি হারানো নিয়োগপ্রার্থীদের রেজাল্ট দেখানোর দাবি আদালতে জানালন মানিক ভট্টাচার্য। শনিবার শুনানি চলাকালীন ইডি-র কাছে মানিক ভট্টাচার্য। উত্তরে ইডি প্রসঙ্গ সিবিআইয়ের দিকে ঠেলে দেয়। শনিবারও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান মানিক।

প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মধ্যে ৩২৫ জন ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শনিবার মামলার শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আদালতের কাছে আবেদন জানান, যে ৩২৫ জনের চাকরি নিয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের রেজাল্ট নিশ্চয়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে আছে। তাহলে তা পেশ করা হোক। তাঁর আবেদনে ইডি-র জবাব ছিল, এই মামলার তদন্ত সিবিআই করছে। ইডি কেবল আর্থিক দুর্নীতির তদন্ত করছে।

ইডি-র উত্তরে বিচারক প্রশ্ন করেন কীসের ভিত্তিতে তারা রেজাল্ট ছাড়া দাবি করছেন ওই ৩২৫ জনকে ফেল করা সত্ত্বেও টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আদালত থেকে বেরিয়ে মানিক ভট্টাচার্য এরপরই মারাত্মক দাবি করেন ইডি-র নামে। তিনি বলেন ইডি আদৌ এই মামলায় কোনও তদন্ত করেনি। ইডি মানিকের দাবির ভিত্তিতে কোনও তথ্য প্রমাণ না দেখাতে পারায় মানিকের দাবি আরও জোরালো হয়।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...