Saturday, March 14, 2026

ভোট মিটতে না মিটতেই অশান্ত মনিপুর! ১১ বুথে পুনর্নির্বাচন, জানালো কমিশন

Date:

Share post:

প্রথম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শেষ হতে না হতেই গোলাগুলি শুরু মনিপুরে (Manipur)। উত্তর-পূর্বের এই রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে ইভিএম ভাঙচুরের একাধিক ঘটনা সামনে এসেছে। এরপরই ১১টি বুথে পুনর্নির্বাচনের (Re-election ) কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

চলতি লোকসভা নির্বাচনে দু -দফায় ভোট গ্রহণ মনিপুরে। গত ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচন কমিশনের কাছে মনিপুরে একাধিক বুথ ঘিরে অসংখ্য অশান্তির অভিযোগ জমা পড়েছে। ইভিএম, ভিভিপ্যাট, ব্যালট ইউনিট সহ ভোটের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এছাড়াও মনিপুরের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়নি বলেও জানা গিয়েছে। ভোট পর্ব মিটতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কমিশনের কাছে খবর আসে কত নির্বাচনের সকালে মণিপুরের ৫ বুথে থমকে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পূর্ব ইম্ফলের একটি বুথে গুলি চলার খবরও প্রকাশ্যে আসে। এরপরই আগামী সোমবার অর্থাৎ ২২ এপ্রিল পুনরায় ১১ টি বুথে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীগাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথে, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে পুনর্নির্বাচন হবে।

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...