Saturday, May 16, 2026

রোহিতের কথায় নড়েচড়ে বসল বিসিসিআই, বদল আসতে পারে নিয়মে

Date:

Share post:

রোহিত শর্মার কথায় এবার নড়েচড়ে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইপিএল -এর ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম নিয়ে মুখ খুলেছিলেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা সরাসরি আপত্তি জানিয়েছিলেন এই নিয়ম নিয়ে।এবার তাঁর মন্তব্য নিয়ে নড়েচড়ে বসল বিসিসিআই কর্তাও।জানালেন বদল আসতে পারে এই নিয়মে।

এই নিয়ে মুখ খুলেছেন আইপিএলের গর্ভনিং বডির চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের পদেও আছেন। এই নিয়ে অরুণ ধুমাল বলেন, “রোহিত যখন এরকম মন্তব্য করেছে, তখন আমরাও বিষয়টা ভেবে দেখব। এই বিষয়ের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। একটা নিয়মের অনেক ভালো-মন্দ দিক থাকতে পারে। এই মরশুম শেষ হলেই আমরা এই নিয়ে আলোচনা শুরু করব। এই নিয়ম নিয়ে আমাদের কোনও গোঁড়ামি নেই।”

সম্প্রতি রোহিত একটি পডকাস্টে বলেছিলেন, “আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের একেবারেই ভক্ত নই। এই নিয়মে অলরাউন্ডারদের উন্নতি বাধা পাচ্ছে। কারণ ক্রিকেটটা এগারো জনের খেলা, বারো জনের নয়। আমি জানি না এই নিয়ে কী করা যায়, তবে আমি একেবারেই এর ভক্ত নই।”

গত মরশুম থেকে আইপিএল-এ শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। প্রতিটি দলই জেতার জন্য নিজেদের সুবিধা মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলায়।যেখানে ইনিংসের মধ্যে বা বিরতিতে একজন ক্রিকেটারকে বসিয়ে অন্য একজনকে নামানোর সুযোগ থাকে। যার ফলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী টিমগুলো নিজেদের বোলিং বা ব্যাটিংয়ের শক্তি বাড়াতে পারে।

আরও পড়ুন- সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বাগানের সামনে ওড়িশা, কৃষ্ণা-মরিসিওদের থামানোর মহড়া শুরু হাবাসের

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...