Thursday, May 14, 2026

কেন বিরাটরা এখনও আইপিএল ট্রফির জয়ের স্বাদ পাননি , তার কারণ জানালেন চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না

Date:

Share post:

এখনও আইপিএল-এর ট্রফির স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেললেও , এখনও এই তিন দল আইপিএল-এর ট্রফির স্বাদ পায়নি। কেন এই তিন দল ট্রফি জয় করতে পারেনি তা নিয়ে এবার মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক সুরেশ রায়না। বললেন, যে সব দল ম্যাচের পর বেশি পার্টি করত, তারাই কোনও দিন আইপিএল জিততে পারেনি।

এই নিয়ে সুরেশ রায়না বলেন, “ চেন্নাই কখনও পার্টি করে না। সেই কারণেই এত সফল। যে দু’একটা দল আইপিএল জেতেনি, তারাই পার্টি করত। শুধু আরসিবি-র কথা বলছি না। আরও কয়েকটা দল আছে যারা আইপিএল জেতেনি। চেন্নাই পার্টি করেনি, তাই পাঁচ বার আইপিএল জিতেছে, দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।” এখানেই না থেমে সুরেশ আরও বলেন, “ সারারাত যদি কেউ পার্টি করে, তাহলে খেলবে কী করে পরের দিন সকালে। মে-জুনের গরমের মধ্যে দুপুরে ম্যাচ থাকে। রাতে পার্টি করার পর ওই ম্যাচ খেলা যায় নাকি? গোটা দল পার্টি না করার বিষয়ে বদ্ধপরিকর ছিল। মনে রাখতে হবে যে, আমরা সেই সময় ভারতের হয়েও খেলছি। ভাল না খেললে ভারতীয় দলে সুযোগ পাব কী করে? এখন আমি নিশ্চিন্ত। অবসর নিয়েছি। এখন পার্টি করতেই পারি।“

এক সময় আইপিএলের অন্যতম আকর্ষণ ছিল নৈশপার্টি। সেই পার্টিতে ম্যাচের পর ক্রিকেটারদের সঙ্গে মিশে যেত বলিউডও। একসঙ্গে পার্টিতে মেতে উঠতেন তারা। অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারেরা মেতে উঠতেন সেই পার্টি। বহু সময় এই পার্টি নিয়ে হয়েছিলো বিতর্ক। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয় পার্টি।

আরও পড়ুন- আরও এক বছর লাল-হলুদে ক্লেটন : সূত্র

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...