Wednesday, March 18, 2026

একযোগে ঝাঁপিয়ে পড়ুন ভোট-ময়দানে: নির্বাচনী কমিটির বৈঠকে বার্তা অভিষেকের

Date:

Share post:

দলের সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোমবার, দুপুরে ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক করলেন অভিষেক। খড়্গপুরে প্রায় ঘণ্টা তিনেক বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়ে সবিস্তারে আলোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বৈঠকে ছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া-সহ দুই লোকসভা কেন্দ্রের নেতৃত্ব। বৈঠকে সকলের কথা শোনেন অভিষেক। পরামর্শ দিয়ে বলেন, সবকিছু একপাশে সরিয়ে রেখে একযোগে ঝাঁপিয়ে পড়ে নির্বাচন করার বার্তা দেন অভিষেক। এর আগেও সাংগঠনিক বৈঠকে দলীয়ে নেতা-কর্মীদের সব রকম মনমালিন্য দূরে রেখএ নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




spot_img

Related articles

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...