Friday, June 5, 2026

আদালতের রায়ে বাতিল ২৬ হাজার চাকরি! কীভাবে শিক্ষাদান? ভোটের কাজ!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের জেরে চাকরি হারাতে হল যোগ্যদেরও। এক লপ্তে প্রায় ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল। প্রশ্ন উঠেছে, যারা অযোগ্য, যারা অন্যভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হলে কারও কিছু বলার নেই। কিন্তু যারা যোগ্য, যথাযথ পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছেন তাঁদের চাকরি গেল কোন আইনে? এদের মধ্যে অনেকেই হাইকোর্টের রায়ে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের চাকরিও থাকল না।

লোকসভা নির্বাচন চলছে। স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারী-সহ সরকারি কর্মীরা ভোটের ডিউটি করে থাকেন। সেই অনুযায়ী তাদের অনেক আগে থেকেই ট্রেনিং পর্ব ও বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। ইতিমধ্যেই কে কোথায় ডিউটি করবেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের জেরে এখন তারা আর সরকারি কর্মচারী নন। ফলে ভোটের ডিউটি করার কোনও অধিকারই তাদের নেই আইনত। এখন প্রশ্ন, এই ২৬ হাজার ভোটকর্মী কোথা থেকে এই মুহূর্তে পাওয়া যাবে?

উচ্চমাধ্যমিকের খাতা দেখা চলছে সেখানেও এই শিক্ষকদের অনেকেই দায়িত্বে আছেন। এক্ষেত্রে ব্যাহত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয়টিও। কীভাবে এর সুরাহা সম্ভব? স্কুলের কর্মচারীরা মিড ডে মিলের রান্নার তত্ত্বাবধানে থাকেন এবং অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। এই রায়ের ফলে তারা সে দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে যেখানে নিয়ম করে মিড ডে মিল দিত সরকারি স্কুলগুলো সেসব জায়গায় কীভাবে নজরদারি চালানো হবে এই প্রশ্নগুলির উত্তর এখন কে দেবে? কীভাবেই বা দেবে? এখন এই সমস্যাগুলোর সুরাহা কীভাবে হবে তার কোনও জবাব মেলেনি। ফলে এই রায়ের কারণে শুধুমাত্র চাকরি হারানো নয় ভোটের সঙ্গে যুক্ত কমিশন এবং আরও অন্যান্য বৃহত্তর ক্ষেত্রেও সমাজের উপর এর প্রভাব পড়বে।

আরও পড়ুন- বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী

 

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...