Tuesday, May 19, 2026

“বিজেপি মার্কা” হাতপাখা বিলিয়ে বিপাকে দিলীপ, কমিশনে যাচ্ছে তৃণমূল!

Date:

Share post:

ভোটের প্রচারে বেরিয়ে নিজের নাম ছাপানো “হাত পাখা” দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা, কিন্তু ভোটের পরে কাউকে দেখা যায় না”। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রসঙ্গে এমনই বললেন পাখা নেওয়া মহিলারাই। বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের। “দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন”, লেখা পাখা বিতরণ করে নির্বাচনী আদর্শ আচার বিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল।

আজ, মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুরের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে মহিলাদের হাতে হাত পাখা তুলে দেন তিনি। সেই পাখায় লেখা ছিল ‘দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন”!

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ভবানী ভট্টাচার্যের অভিযোগ, “পাখা কেনার মত ক্ষমতা সব মানুষেরই আছে। কতটা নিচে নামতে পারে সেটাও দেখা যাচ্ছে। পাখার উপর ভোট চাওয়া সম্পূর্ণ নির্বাচনী বিধিবঙ্গ!” তাঁরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন।

মহিলাদের অভিযোগ, বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও পাঁচ বছরে একবারও দেখা যায়নি। দিলীপ ঘোষ এখন পাখা দিচ্ছেন, ভোটে জিতকে খুঁজে পাওয়া যাবে না।




Related articles

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...