Thursday, May 14, 2026

বঙ্গে ফের ডেইলি প্যাসেঞ্জার মোদি! এবার মালদহে জনসভা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চব্বিশের লোকসভা নির্বাচনেও গোটা দেশের মতো মোদিকে মুখ করেই বাংলায় বৈতরণী পার হতে চাইছে বিজেপি। এবার ভোট ঘটনার আগে থেকেই এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক যেমন একুশের বিধানসভা নির্বাচনের সময় করেছিলেন। সেবার দুশো আসন জেতার দাবি নিয়ে প্রচারে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেছিলেন মোদি-অমিত শাহ, কিন্তু থামতে হয়েছিল ৭৭-এ! এবার গোটা দেশে চারশো আসনের দাবি নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছেন মোদি, বাকিটা যাবে যাবে ৪ জুন।

এদিকে রাজ্যে দ্বিতীয় দফায় ভোটে দিন অর্থাৎ আগামিকাল, শুক্রবার ফের প্রচারে আসছেন মোদি। এবার তিনি মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করবেন। ২০১৯- এর ভোটে মালদহ উত্তরে খগেন মুর্মু জিতলেও দক্ষিণে সামান্য ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারতে হয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে।

তবে একুশের বিধানসভা ভোট নিরাশ করেনি শ্রীরূপাকে। গত বিধানসভা ভোটে তিনি ইংলিশবাজার থেকে বিধায়ক হন। তাই শ্রীরূপার উপর এবারও আস্থা রেখেছে পদ্ম পার্টি। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই কেন্দ্রে রোড-শো করেন। এবার আসছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামিকাল মালদহের সভাটি ধরলে চলতি লোকসভা ভোট মরশুমে নরেন্দ্র মোদির নবম সভা হতে চলেছে। তার আগে তিনি এরাজ্যে আরামবাগ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বারাসত, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট এবং রায়গঞ্জে সভা করেন। অন্যদিকে, অমিত শাহ এখনও পর্যন্ত এরাজ্যে মাত্র দু’টি জনসভা করেছেন। ১০ মার্চ বালুরঘাট এবং মঙ্গলবার রায়গঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সমাবেশে হাজির ছিলেন। অর্থাৎ মোদিকে সামনে রেখেই এবার বঙ্গের লোকসভা ভোটের বৈতরণী পার হতে চায় পদ্ম শিবির।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...