Wednesday, June 3, 2026

ভোটের মুখে অশান্ত মুর্শিদাবাদ! বুথের ৫০ মিটারের মধ্যে বিস্ফোরণে হাত উড়ল তৃণমূল কর্মীর

Date:

Share post:

বুথের ৫০ মিটারের মধ্যে আচমকাই বোমা বিস্ফোরণ। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানা এলাকা। বিস্ফোরণে এক তৃণমূল কর্মীর হাত উড়ে গিয়েছে বলে অভিযোগ। গুরুতর জখম আরও এক জন। একটি প্রাথমিক স্কুল বাড়ি লাগোয়া এলাকায় বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই তৃণমূল (TMC) কর্মীর হাতের কয়েকটি আঙুল ছিন্নভিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত এক জন দুষ্কৃতীকেও আটক করতে পারেনি পুলিশ।


মুর্শিদাবাদের মোনাই কান্দারা প্রাথমিক বিদ্যালয়ে বুথ রয়েছে। তার ৫০ মিটারের মধ্যে বুধবার রাতে আচমকাই একটি বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তৃণমূল কর্মী। বিস্ফোরণের অভিঘাতে হাত কনুইয়ের নীচ থেকে উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে , আমাদের দেখতে হবে, যে বাড়িতে বোমা বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তারা কোন দলের সমর্থক, সেটা এলাকার মানুষ বলবে। আমাদের ওখানে গিয়ে আগে দেখতে হবে। তারপর বলা যাবে।


স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার মোনাইকান্দারা গ্রামের বেশ কয়েক জন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিলেন। অতিরিক্ত গরমে যা থেকে বিস্ফোরণ ঘটে বলে দাবি পুলিশ সূত্রের। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন দুই যুবক। মোনাইকান্দারা গ্রামেরই বাসিন্দা জিন্নাত আলি শেখ নামে ১৯ বছরের এক কলেজ পড়ুয়া যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি। এদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে বিস্ফোরণের প্রমাণ মিলেছে। কিন্তু কোনও বোমা উদ্ধার হয়নি। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে যাঁরা আহত হয়েছেন, তাঁদের খুঁজে বের করার কাজ শুরু পুলিশের।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...