Saturday, March 14, 2026

সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় প্রখ্যাত র‍্যাপারকে মৃত্যুদণ্ড দিল ইরান

Date:

Share post:

২০২২-২৩ সালে ইরানে মাহসা আমিনীর মৃত্যু ও নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে সমর্থন দেওয়ার অভিযোগে এক র‍্যাপ শিল্পীকে মৃত্যদন্ড দিয়েছে ইরানের আদালত। গানে গানে সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন এবং দুর্নীতি ও দমনপীড়নের প্রতিবাদকারী ওই র‌্যাপ শিল্পীর নাম তুমাজ সালেহি। তার আইনজীবী আমির রেসিয়ান বলেছেন, এই মৃত্যুদণ্ড জারির বিরুদ্ধে আপিল করবেন তুমাজ। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।

তেহরানে হিজাবকাণ্ডে আটক কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ২০২২ সালে ইরান জুড়ে যে সরকার বিরোধী তুমুল বিক্ষোভ-আন্দোলন হয়েছে, তার সমর্থক ছিলেন প্রখ্যাত র‌্যাপ শিল্পী তুমাজ সালেহি। তার আইনজীবী জানান, সালেহি তার গানে গানে সরকার বিরোধী আন্দোলনে সমর্থন করেন এবং তা নিয়ে জনসম্মুখে বিবৃতি দেন। এই কারণে ওই বছরের অক্টোবরে গ্রেফতার হন।গত বছর নভেম্বরে তিনি জামিনে মুক্তি পেলেও কয়েকদিনের মাথায় ফের তাকে গ্রেফতার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও পোস্ট করার অভিযোগে।

এর আগে ইরানি সুপ্রিম কোর্টের এক রুলিংয়ের কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে না পারলেও ২০২৩ সালের জুলাইয়ে বেশ কয়েকটি অভিযোগে সালেহিকে ৬ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।তবে চলতি বছরের জানুয়ারিতে ইসফাহানের বিপ্লবী আদালত সালেহির আগের সব অভিযোগ ছাড়াও নতুন কিছু অভিযোগে অভিযুক্ত করে। এসব অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ওই আদালত। তবে ইরানের বিচার বিভাগ এখনও সাজা নিশ্চিত করেনি। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সালেহির কাছে ২০ দিন সময় আছে। এই সময়ের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।২০২২ সালের সরকারবিরোধী আন্দোলনের আগে থেকেই প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে সালেহি তার গানের মাধ্যমে ইরানের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ভিন্নমত দমন-পীড়নের সমালোচনা করতেন। ইরান সরকার এক পর্যায়ে তাকে যে কোনও গানের কনসার্টে নিষিদ্ধ ঘোষণা করলেও সামাজিক মাধ্যমে গান প্রকাশ করেই নিজের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সালেহি।




spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...