Tuesday, June 23, 2026

এক বছরেই ৩ গুণ আয় বৃদ্ধি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের!

Date:

Share post:

বীরভূমের বিজেপি প্রার্থী তথা স্বেচ্ছাবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরের সম্পত্তির পরিমাণ কার্যত আকাশ ছোঁয়া!মাত্র এক বছরে ৩ গুণ আয় বৃদ্ধি! শেষ অর্থবর্ষে দেবাশিস ধরের সম্পত্তি বৃদ্ধি হয়েছে প্রায় তিন গুণ। ৮ লক্ষ টাকা থেকে আয় বেড়ে হয়েছে ২৫ লক্ষ টাকা।

প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী দেবাশিস ধর ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১০ লক্ষ ৩৮ হাজার ১১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৯ হাজার ৩২৮ টাকা। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তিনি রোজগার করেছিলেন ১১ লক্ষ ৯৮ হাজার ৩৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তার রোজগারের পরিমাণ ৮ লক্ষ ৮৯ হাজার ৫৩১ টাকা এবং ২০২৩-২৪ অর্থবর্ষে তার রোজগার হয়েছে ২৫ লক্ষ ৬৮ হাজার ৪১১ টাকা।

দেবাশিস ধরের ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। পাশাপাশি এনএসসি সহ বিভিন্ন বিমা প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। তার নামে ৭০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়না রয়েছে। নগদ, সেভিংস, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, আর এই সমস্ত কিছু মিলিয়ে তার কাছে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৮৫ লক্ষ ২৪ হাজার ৩৩৮.৩৩ টাকা।

এখন যদি স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নিজের নামে কোথাও কোনওরকম চাষযোগ্য অথবা চাষঅযোগ্য জমি নেই। তবে তার নামে রয়েছে দুটি বাড়ি। ওই দুটি বাড়ির বর্তমান মূল্য হিসেবে দেবাশিস ধরের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৫ লক্ষ টাকা। বিজেপি প্রার্থীর নামে কোনও লোন নেই বলেই হলফনামায় দাবি করা হয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন নিরীহ গ্রামবাসী। সেই সময় জেলার পুলিশ সুপার ছিলেন এই দেবাশিস ধর। তারপর এই ঘটনার তদন্তে একাধিকবার সিআইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছিল এই আইপিএসকে! তিনি সাসপেন্ডও হয়েছিলেন। অবশেষে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির টিকিটে বীরভূম থেকে ভোটে দাঁড়িয়েছেন দেবাশিস ধর।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...