Tuesday, June 2, 2026

দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব: বার্তা মমতা

Date:

Share post:

‘ঘাটাল মাস্টারপ্ল্যান’-এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটে এটা ট্রাম্পকার্ড তৃণমূলের। কারণ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দেন, কেন্দ্র না দিলে রাজ্যই ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ করে দেবে। শুক্রবার, ঘাটানর লোকসভা প্রার্থী দীপক অধিকারীর (দেব) (Dipak Adhikari) প্রচারে গিয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো বার্তা দিলেন, “দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব”। ঘাটালের প্রার্থী দেব আর মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া (June Malia)। এদিন মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল (TMC) সুপ্রিমো।

মমতা বলেন, ”এখানে দেব আর জুন যদি জেতে, তবে এই মেদিনীপুরকে আর ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। মেদিনীপুরকে আমি ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেব।”

মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসেছে। সিএএ নিয়ে এসেছে। ইউনিফর্ন সিভিল কোড নিয়ে এসেছে। কিন্তু আমরা লড়াই করে যাব।“





Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...