Sunday, May 3, 2026

“গুরু” অশোকে দেখে ছুটে গেলেন “শিষ্য” শঙ্কর!শিলিগুড়িতে বাম-রাম সৌজন্য!

Date:

Share post:

আজ, শুক্রবার চলতি লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে বাংলায়। তীব্র গরমের মধ্যেই চলছে তিন কেন্দ্রে ভোট গ্রহণ। আর দার্জিলিংয়ে ভোট মানেই সকলের নজর থাকে সমতলের শিলিগুড়িতে। কারণ, এই শিলিগুড়ি বহু রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী। এদিন ফের একফ্রেমে চলে এলেন শিলিগুড়ির একদা গুরু–শিষ্য।

এদিন সকালেই ভোট দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বুথের অদূরেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একুশের বিধানসভা ভোটের আগে যিনি অশোক ভট্টাচার্যর ছায়াসঙ্গী বলেই পরিচিত ছিলেন।

এদিন ভোট দিতে আসার আচমকা রাস্তায় হোঁচট খান অশোক ভট্টাচার্য। চোখে পড়তেই তড়িঘড়ি এগিয়ে আসেন শঙ্কর। আর পাশে দাঁড়িয়ে অশোকবাবুকে জিজ্ঞেস করেন, “আপনার লাগেনি তো?”একদা শিষ্যকে গুরুর জবাব, “না লাগেনি।’”

শঙ্কর ঘোষ বিজেপিতে নাম লিখিয়ে বিধায়ক হয়ে গেলেও অশোক ভট্টাচার্যের হৃদয়ে রয়ে গিয়েছেন। আজ তাই গুরুকে হোঁচট খেতে দেখে এগিয়ে এলেন শঙ্কর। অশোক ভট্টাচার্যের কাছে আজকের ঘটনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “ও ওর জন্য দাঁড়িয়েছে। আমি আমার জন্য ভোট দিতে যাচ্ছি। তার মধ্যে কী আছে। এখন আর গুরু–শিষ্য নেই। ওসব তো আগে ছিল। তবে মনে রেখেছে এটা ভাল।”

অন্যদিকে,বিজেপি বিধায়ক বলেন, “ওঁর সঙ্গে আমার ছোটবেলা থেকে স্মৃতি জড়িয়ে আছে। উনি তো আমার অভিভাবক। আগে যতটা ছিল, এখনও ততটাই সম্মান–শ্রদ্ধা আছে। আমি ওঁকে ভালবাসি। কাস্তে–হাতুড়ি–তারাকে এখন হাতের জন্য পোলিং এজেন্ট খুঁজে বসাতে হচ্ছে। আমি তো ওঁর শিষ্য। আমি সবসময় বলি উনি আমার রাজনৈতিক শিক্ষক ছিলেন।”




 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...