Wednesday, May 13, 2026

দলবদলুদের ‘গদ্দার’ বলা হলে সেটা আপত্তির! নাম না করে নরমে-গরমে কাকে খোঁচা কুণালের

Date:

Share post:

ফের মিঠুন ইস্যুতে দেবকে নরমে-গরমে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। যদিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে কারও নাম করেননি তিনি। তবে, সেটা যে তৃণমূলের ঘাটালের লোকসভা প্রার্থী দীপক অধিকারী (দেব) (Dipak Adhikari) সেটা কুণালের লেখা থেকেই স্পষ্ট। এর আগে ‘প্রজাপতি’ ছবি নিয়েও ঠাণ্ডা লড়াই হয়েছে কুণাল-দেবের। এবার অবশ্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পোস্টের কোনও জবাব দেননি দেব।

শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) কুণাল (Kunal Ghosh) লেখেন, “দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকেরা আমাদের দলের নেতানেত্রীর বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। আর বিশ্বাসঘাতক দলবদলুদের ‘গদ্দার’ বলা হলে সেটা আপত্তির!“


তৃণমূল সভানেত্রীই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chankraborty) রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কিন্তু নিজের ছেলেকে বাঁচাতেই না কি তৃণমূল ছেড়ে বিজেপি (BJP) যোগ দেন মিঠুন। শুধু তাই নয়, রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচার করে বেড়াচ্ছেন তিনি। এই নিয়ে কিছুদিন আগেই জনসভা থেকে তাঁকে দ্বিতীয় গদ্দার তথা রাজ্যের আরেক গদ্দার বলেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল নেতৃত্বও শুভেন্দু অধিকারীর পাশাপাশি মিঠুনকেও ‘গদ্দার’ বলে আক্রমণ করেন। এই নিয়েই গোঁসা মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা দেবের। বলেন, মিঠুনের প্রয়োজনে নিজের কিডনি দিতে পিছুপা হবেন না। সেই বিষয়টি নিয়েই নাম না করে তীব্র খোঁচা দেন কুণাল। তাঁর কথায়, নিজের ইমেজ ঠিক রাখতেই উদারপন্থী প্রমাণের চেষ্টা চালাচ্ছেন দেব। কিন্তু নিজের দলকে কেউ আক্রমণ করলে, তাঁর সঙ্গে সৌজন্য দেখানো বা তাঁকে গদ্দার বলে আক্রমণ করলে তাতে আপত্তি জানানো না সব জেনেও চোখ বুজে থাকার সামিল।




Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...