Monday, April 20, 2026

আজ কুলটি-আসানসোলে মমতা, পূর্ব বর্ধমান-বীরভূমে জনসভা অভিষেকের

Date:

Share post:

দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শুক্রবারই শেষ হয়েছে। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের ঘাসফুল শিবির। শনিবার তীব্র দাবদাহ উপেক্ষা করেই আসানসোলে (Asansol ) লোকসভা ভোটের (Loksabha Election) প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এদিন জোড়া জনসভা রয়েছে। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হার হয়ে প্রচার করবেন তিনি। ওই কেন্দ্রে শত্রুঘ্নের লড়াই বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে। এদিন মমতার একটি সভা রয়েছে কুলটিতে। অন্যটি রয়েছে ঊষাগ্রাম বয়েজ় স্কুলের মাঠে।

তবে এদিন শুধু মমতাই নন রোদের প্রখর তাপকে অগ্ৰাহ্য করে জোড়া প্রচারসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। প্রথম সভাটি রয়েছে পূর্ব বর্ধমান লোকসভার জামালপুরে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার। অন্যদিকে অভিষেকের দ্বিতীয় সভাটি হবে দুবরাজপুরে। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে তাঁর সভা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আগামী ৭ মে ত‌তীয় দফার ভোটগ্ৰহণ। বাংলার ৩ আসন মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও মুর্শিদাবাদে ভোটগ্ৰহণ হবে। তবে শনিবাসরীয় সভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...