Sunday, May 3, 2026

মোদি বিরোধিতায় কৃষক বিক্ষোভ! দেশজুড়ে “ইন্ডিয়া” প্রার্থীদের জেতানোর আবেদন

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মাঝেই প্রবল মোদি বিরোধী আন্দোলন (Anti Modi Agitation)। কৃষক বিক্ষোভে নাজেহাল বিজেপি (BJP)। অন্নদাতাদের ডাক, মোদিকে নয়, ভোটে জেতান ‘ইন্ডিয়া’ প্রার্থীদের। লোকসভা ভোটের আবহে কৃষক সংগঠনগুলি রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী প্রচার কর্মসূচি নিয়েছে। চলছে লিফলেট, হ্যান্ডবিল বিলি। এবং প্রতিটি ক্ষেত্রেই এলাকার মানুষের কাছে সর্বভারতীয় কৃষক নেতাদের স্পষ্ট আর্জি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সরিয়ে একটি বিকল্প গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শাসন ক্ষমতা গড়ে তুলুন। নাহলে কৃষক এবং শ্রমিক-কর্মচারী তো বটেই, এমনকী সাধারণ মানুষের জীবনও ওষ্ঠাগত হয়ে উঠবে।

কৃষকদের এই লাগাতার প্রচারে তুলে ধরা হচ্ছে, মোদি সরকারের প্রতিশ্রুতি পূরণ না করার কাহিনী। বিশেষ করে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি। যে ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি কেন্দ্র। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়েই কৃষক বিক্ষোভ যেভাবে আবার মাথাচাড়া দিচ্ছে, তাতে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।

সংযুক্ত কিষান মোর্চা অবশ্য ঘোষণা করেছে, তারা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সওয়াল করবে না। শুধুমাত্র বিজেপিকে হারানোর দাবিতে সরব হবে। তাই বলা হচ্ছে, ‘এক্সপোজ বিজেপি, পানিশ বিজেপি।’ তবে বিভিন্ন সর্বভারতীয় কৃষক সংগঠনকে রাজনৈতিক ‘মঞ্চ’ ব্যবহারে ছাড় দিয়ে রেখেছে তারা। সেইমতোই দেশের নির্বাচনী আবহে সরাসরি ‘ইন্ডিয়া’র প্রার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিক্ষোভরত সারা ভারত কিষান সভা, সারা ভারত কিষান মহাসভা, ক্রান্তিকারী কিষান ইউনিয়ন। তালিকা ক্রমশ লম্বা হচ্ছে।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...