Sunday, May 17, 2026

বিয়ে বাড়ির সাজে ভোট কেন্দ্র! কোথায় জানেন?

Date:

Share post:

ভোটকেন্দ্র নাকি বিয়েবাড়ি! বোঝাই উপায় নেই! কর্ণাটকের মহিশূরের একটি ভোটকেন্দ্রকে নিয়ে এমনই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভোট গ্রহণ কেন্দ্রের ছবি এখন রীতিমতো ভাইরাল।

বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত! ভোট হল গণতন্ত্রের উৎসব। দেশে অন্য আরও চার-পাঁচটা উৎসবের মতোই ভোট নিয়ে সাধারণ মানুষের মনে উন্মাদনা চোখে পড়ে। সেই ভোটকে কেন্দ্র করে নানা চমকপ্রদ ঘটনা ঘটে থাকে। যার মধ্যে মহিশূরের ওই ভোটকেন্দ্রকে নিয়েই এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়।

ভোটকেন্দ্রটি গড়ে তোলা হয়েছে দক্ষিণ ভারতের বিয়েবাড়ির মণ্ডপের আদলে। প্রবেশদ্বার সাজানো হয়েছে কলা সহ অন্যান্য গাছের পাতা দিয়ে। পোলিং বুথের ভিতরে প্রবেশ করলেই আরও অবাক হতে হয়। পোলিং অফিসারদের পোশাক দেখেই চমকে গিয়েছেন ভোটদাতারা। দক্ষিণ ভারতে কোনও বাড়িতে বিয়ে হলে যে পোশাক পরেন পরিবারের সদস্যরা। ঠিক সেই পোশাক পরেই ভোটপর্ব পরিচালনা করছেন পোলিং অফিসাররা।

ভোটকর্মীদের শরীরের ওপরের অংশে ঢিলেঢালা পোশাক (স্থানীয় ভাষায় শালইয়া) মাথায় পাগড়ি (স্থানীয় ভাষায় পেঠা) ও সাদা কুর্তার সঙ্গে ধুতি। কোনও ভোটার ভাবতেই পারেন ভোট দিতে এসে ভুল করে বিয়েবাড়িতে চলে এসেছেন! গণতন্ত্রের বৃহত্তম উৎসবকে এইভাবে উদযাপন করায় খুশি ওই কেন্দ্রের ভোটাররাও।

আরও পড়ুন- ভুল চিকিৎসায় মৃ.ত বধূ! কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সুভাষ সরকারের ছেলের বিরুদ্ধে FIR

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...