Thursday, May 14, 2026

লোহিত সাগরে ভারতগামী ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা,দায় স্বীকার ইরান সমর্থিত হুথিদের

Date:

Share post:

লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইরান- সমর্থিত ইয়েমেনের হুথিরা। শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। পোলাক্স নামের তেল বহনকারী ঐ ট্যাঙ্কারটিতে শুক্রবার হামলা করেছিল তারা। এর আগে, শুক্রবার লোহিত সাগরে পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মতে, অপরিশোধিত তেল বহনকারী ওই ট্যাঙ্কারটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দেশটির একটি বন্দরের কাছ দিয়ে যাওয়া এম/টি পোলাক্সে আঘাত হানে।

হামলা চালানোর সময় ট্যাঙ্কারটি বন্দরটির উত্তর- পশ্চিমে ৭২ নটিক্যাল মাইল (১৩৩ কিলোমিটার) দূরে ছিল। হামলায় ‘ট্যাঙ্কারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এটির ক্রুরা নিরাপদ এবং অক্ষত রয়েছেন। এলএসইজি-র তথ্য অনুসারে, গত ২৪ জানুয়ারি রাশিয়ার কৃষ্ণ সাগরের নিকটবর্তী বন্দর শহর নভোরোসিস্ক থেকে যাত্রা শুরু করেছিল এম/টি পোলাক্স। আগামী ২৮ ফেব্রুয়ারি ট্যাঙ্কারটি ভারতের গুজরাটের উদ্দেশে রওনা হয়েছিল। গন্তব্য ছিল গুজরাটের বন্দর শহর বাডীনার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনিদের সমর্থনে লড়াই চালিয়ে যাচ্ছে। লোহিত সাগর এলাকায় গত কয়েক মাস ধরে তাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলিকে।

হুথিদের মুখপাত্র জানিয়েছেন, লোহিত সাগরে যে তেলের ট্যাঙ্কারে তারা ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে, তাতে পানামার পতাকা ছিল। জাহাজটি ব্রিটিশদের। যদিও ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বাহিনী জানায়, জাহাজটি আগে ব্রিটিশদের থাকলেও বর্তমানে তার মালিকানা পূর্ব আফ্রিকার দেশের।




 

Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...